WB Election 2021: তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন সঙ্গীত শিল্পী অদিতি মুন্সি

বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেসে (Trinamool Congress) যোগ দিলেন সঙ্গীত শিল্পী অদিতি মুন্সি (Aditi Munshi)। এদিন তৃণমূল ভবনে সৌগত রায়ের (Saugata Roy) হাত ধরে ঘাসফুলে যোগ দেন তিনি। তিনি বলেন, ২০১৮ সালে বিয়ের পর থেকে পরিবারকে মানুষের পাশে দাঁড়াতে দেখেছেন। মানুষের হাসিমুখে যে আনন্দ আছে, তা উপলব্ধি করার জন্যই তৃণমূলে যোগ দেওয়া। মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) রাজ্যের সর্বস্তরের মানুষের সুবিধা-অসুবিধার কথা চিন্তা করেন, তাদের আগলে রাখেন। এই দলে থেকেই সেই আনন্দ উপলব্ধি করতে পারবেন বলে মন্তব্য করেন অদিতি। ‘

 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola