Panchayat Election : 'নৌশাদের গেমপ্ল্যানে অশান্ত ভাঙড়', তীব্র আক্রমণে সওকত মোল্লা ।ABP Ananda Live
ABP Ananda | 15 Jul 2023 03:31 PM (IST)

ভয়ের ভাঙড়ে ভোটের বলি আরও এক। কাঁঠালিয়ায় তৃণমূল কর্মীকে পিটিয়ে খুন। অভিযোগের তির আইএসএফের দিকে। নিহতের নাম শেখ মোসলেম। পরিবারের অভিযোগ, ভোটের আগের দিন, ৭ জুলাই রাতে তৃণমূল কর্মীকে রাস্তায় আটকে লাঠিসোঁটা, লোহার রড দিয়ে বেধড়ক মারধর করা হয়। আশঙ্কাজনক অবস্থায় তারপর তাকে ভর্তি করা হয় কলকাতার বেসরকারি হাসপাতালে। আজ সকালে ওই তৃণমূল কর্মীর মৃত্যু হল। হামলা-যোগ অস্বীকার আইএসএফের।