West Bengal Election 2021: পুজো দিয়ে প্রচারে শ্রাবন্তী, নিজে হাতেই আঁকলেন দেওয়াল
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 20 Mar 2021 09:37 PM (IST)

১০ এপ্রিল চতুর্থ দফায় বেহালা পশ্চিম কেন্দ্রে ভোটগ্রহণ। হাতে সময় কম। তাই আজ থেকেই জোর কদমে প্রচার শুরু করলেন এই কেন্দ্রের বিজেপি প্রার্থী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। রুপোলি পর্দা থেকে এই প্রথম রাজনীতির আঙিনায় পা রাখা। প্রথমবার ভোটে দাঁড়িয়ে লড়ছেন নিজের এলাকা থেকে। আজ সকালে বেহালা থানার কাছে জোড়া মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেন তিনি।