Modi’s Brigade Rally: ‘প্রার্থী হওয়ার আশা করছি’, জানালেন শ্রাবন্তী
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 07 Mar 2021 12:02 PM (IST)

শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের (Srabanti Chatterjee) BJP-তে যোগ দেওয়ার পর আজ প্রথম ব্রিগেডে সমাবেশ করবেন নরেন্দ্র মোদির (Narendra Modi) ব্রিগেডে সভা। এব্যাপারে শ্রাবন্তী জানান, “ভীষণ উত্তেজিত আমি। উত্তেজনায় রাতে ভালো করে ঘুমোতে পারিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা হবে। চাইব ওনার সঙ্গে কথা বলতে। সোনার বাংলাতে আসার জন্য তাঁকে স্বাগত জানাব। আজ প্রচুর মানুষ আসছেন।" বিধানসভা ভোটে প্রার্থী কিনা তা জানতে চাওয়ায় তিনি বলেন, “আশা করছি তাই। বাকি দল যা ঠিক করবে।"