West Bengal Election 2021: 'তৃণমূল বিরোধীরা বিজেপিকে ভোট দিন', রায়দিঘিতে বামেদের বার্তা শুভেন্দুর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 04 Apr 2021 04:12 PM (IST)

রবিবার দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘিতে জনসভা করে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তিনি বলেন, 'অনেকে ভাবছেন কান্তি বাবুকে ভোট দেবেন। ওখানে ভোট দেওয়া মানে ভোট নষ্ট করা। কান্তি বাবুর দল পশ্চিমবঙ্গ থেকে উঠে গিয়েছে। বিজেপির বাইরেও যারা তৃণমূল বিরোধী তাঁদের বিজেপিকে ভোট দেওয়ার অনুরোধ করছি। কারণ আপনারাও পঞ্চায়েত নির্বাচনে মনোনয়ন জমা দিতে পারেননি। বিজেপি সরকার ক্ষমতায় এলে পঞ্চায়েতে সব দল মনোনয়ন করতে পারবেন। '