বাড়ি ফিরলেন মুখ্যমন্ত্রী, নন্দীগ্রামের ঘটনায় কমিশনের দ্বারস্থ তৃণমূল ও বিজেপি

শুক্রবার সন্ধ্যে ৭টা নাগাদ মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়। এদিন সন্ধ্যায় হুইলচেয়ারে হাসপাতাল থেকে বেরিয়ে ব্যক্তিগত গাড়িতে কালীঘাটের বাড়িতে পৌঁছান মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে নির্বাচন কমিশনকে মুখ্যমন্ত্রীর নন্দীগ্রামে আহত হওয়ার ঘটনার পূর্ণাঙ্গ রিপোর্ট পাঠাল নবান্ন। মুখ্যসচিবের তরফ থেকে আজ কমিশনকে রিপোর্ট পাঠানো হয়। সূত্র মারফৎ জানা গিয়েছে এই রিপোর্টে ৪-৫ জনের উল্লেখ নেই। যদিও ভিড়ের উল্লেখ করা হয়েছে রিপোর্টে। অন্যদিকে আজই মুখ্যমন্ত্রীকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়েছে। নন্দীগ্রামের ঘটনায় কমিশনের দ্বারস্থ তৃণমূল ও বিজেপি। 

 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola