দিনহাটায় TMC-এর গোষ্ঠী কোন্দোলের অভিযোগ তৃণমূল নেতার বাড়ি ভাঙচুর, ভাঙড়ে স্কুল ছাত্রীর 'শ্লীলতাহানি' অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা

কোচবিহারের দিনহাটায় ফের তৃণমূলের (TMC) গোষ্ঠীকোন্দলের অভিযোগ উঠল। তৃণমূল নেতার বাড়িতে হামলা, গুলি চালানোর অভিযোগ উঠেছে। বাইক ও বাস ভাঙচুর করা হয়েও বলেও অভিযোগ উঠেছে। হামলার অভিযোগ উঠেছে তৃণমূলের অপর গোষ্ঠীর বিরুদ্ধে। আক্রান্ত জয়দীপ বোস পুরসভার প্রশাসকমণ্ডলীর সদস্য। হামলায় অভিযুক্ত তৃণমূলের যুবনেতা অজয় রায়। অভিযুক্ত তৃণমূল নেতার সঙ্গে যোগাযোগ করা যায়নি। উপযুক্ত পদক্ষেপ করুক পুলিশ। এমনটা দাবি দিনহাটার বিধায়কের। অন্য়দিকে, ভাঙড়ে স্কুল ছাত্রীর 'শ্লীলতাহানি', গ্রেফতার তৃণমূল নেতা। টিউশন থেকে ফেরার পথে শ্লীলতাহানির অভিযোগ। ভাঙড় ২ পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষ গ্রেফতার। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola