দেগঙ্গায় তৃণমূলের অঞ্চল সভাপতির অনুগামীর বাড়িতে বন্দুক হাতে পঞ্চায়েত প্রধানের দাদা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 21 Feb 2021 01:46 PM (IST)

দেগঙ্গার চাঁপাতলায় তৃণমূলের গোষ্ঠীকোন্দল। প্রকাশ্যে এল অঞ্চল সভাপতি বনাম পঞ্চায়েত প্রধানের দ্বন্দ্ব। অঞ্চল সভাপতির অনুগামীর বাড়িতে বন্দুক হাতে চড়াও হলেন পঞ্চায়েত প্রধানের দাদা। উঠল মহিলাদের হুমকি দেওয়ার অভিযোগ। ভিডিও ভাইরাল হওয়ায় শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। মিথ্যা অভিযোগ, পাখি শিকারের বন্দুক, সাফাই পঞ্চায়েত প্রধানের।