CM Mamata Banerjee: আগামী সপ্তাহের শুরুতে তৃণমূলের লোকসভা ভোটের ইস্তেহার প্রকাশ। ABP Ananda Live
ABP Ananda | 06 Apr 2024 11:06 PM (IST)

TMC News: আগামী সপ্তাহের শুরুতে তৃণমূলের (TMC) লোকসভা ভোটের (Lok Sabha Election 2024) লোকসভা ভোটের ইস্তেহার প্রকাশ করবেন মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। ইস্তেহারের ড্রাফটের কাজ প্রায় সমপূর্ণ বলে জানালেন প্রাক্তন অর্থমন্ত্রী ও তৃণমূল নেতা অমিত মিত্র। আজ ইস্তেহার সম্পর্কিত চতুর্থ বৈঠক ছিল তৃণমূল ভবনে। সাংবিধানিক সংস্থাগুলিকে কুক্ষিগত করার চেষ্টা ও সংবিধানের অনেকাংশ অগ্রাহ্যের বিষয়টি ইস্তেহার থাকবে বলে জানিয়েছেন তিনি। আর্থিক বৈষম্য, বেকারত্ব, ধর্মনিরপেক্ষতাকে ধ্বংস করার চেষ্টা, সংবাদমাধ্যমের স্বাধীনতা খর্ব, মানুষের বাক স্বাধীনতা খর্বের মতো বিষয়গুলিও প্রাধান্য পাচ্ছে তৃণমূলের নির্বাচনী ইস্তেহারে। ABP Ananda Live