Mamata Banerjee Injury: আহত মমতা, ৫ জেলার নির্বাচনী-কর্মসূচি পিছনোর সম্ভাবনা

নন্দীগ্রামে আহত মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। যার জেরে বেশ কিছু কর্মসূচির দিন পাল্টাতে পারে। ইতিমধ্যেই পিছিয়ে গিয়েছে দলীয় ইস্তাহার প্রকাশ। ১৩ থেকে ১৭ মার্চ পর্যন্ত ৫ জেলায় মমতার সফর করার কথা ছিল। সফরের তালিকায় ছিল পুরুলিয়া, বাঁকুড়া, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম। কমপক্ষে ১৪টি সভা করার কথা ছিল তৃণমূলনেত্রীর। পিছিয়ে যেতে পারে এইসব কর্মসূচি। আজ এ নিয়ে কালীঘাটে নির্বাচন কমিটির বৈঠকে বসছে। পরিবর্তিত সূচি ঘোষণা হতে পারে বৈঠকের পর। 

 

 

 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola