TMC vs BJP: কেশপুরে BJP কর্মীদের বাড়িতে হামলা, মারধরের অভিযোগ TMC-এর বিরুদ্ধে

ভোটের মুখে ফের উত্তপ্ত পশ্চিম মেদিনীপুরের কেশপুর...শনিবার রাতে কেশপুরের বাগপোতা গ্রামে একের পর এক বিজেপি কর্মীর বাড়িতে হামলা হয়। কারও বাড়ি ভাঙচুর করা হয়, আবার কাউকে মারধরের অভিযোগ ওঠে। অভিযোগ, বিজেপি করার জন্য বেছে বেছে গেরুয়া শিবিরের কর্মীদের বাড়িতেই হামলা চালিয়েছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। 
বিজেপির আরও অভিযোগ, পুলিশকে সঙ্গে নিয়ে হামলা চালায় শাসকদল।  গত বিধানসভা ভোটে কেশপুর আসনটি লক্ষাধিক ভোটের ব্যবধানে জেতে তৃণমূল।লোকসভা ভোটের নিরিখেও কেশপুরে ৯২ হাজার ৭৪ ভোটে এগিয়ে ছিল তৃণমূল।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola