TMC vs BJP: নোয়াপাড়ার পর এবার ব্যারাকপুর, বিজেপির পরিবর্তন যাত্রার সমর্থনে লাগানো ফ্লেক্সে কালি

নোয়াপাড়ার পর এবার ব্যারাকপুর। বিজেপির পরিবর্তন যাত্রার সমর্থনে লাগানো ফ্লেক্সে এবার কালি লেপার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। এদিন সকালে ব্যারাকপুরের কুণ্ডুবাড়ি মোড় এলাকায় বিজেপি নেতাদের ছবিতে কালি লেপা হয়েছে দেখে উত্তেজনা ছড়ায়। বিজেপির অভিযোগ, নেপথ্যে তৃণমূলের ষড়যন্ত্র রয়েছে। অভিযোগ অস্বীকার করেছে শাসকদল। গতকাল নোয়াপাড়ায় বিজেপির পরিবর্তন যাত্রার ব্যানার ছেঁড়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। সেক্ষেত্রেও অভিযোগ অস্বীকার করে শাসক শিবির। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola