West Bengal Election 2021: পরশু কালীঘাট থেকেই নির্বাচনী ইস্তাহার প্রকাশ করতে পারেন মমতা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 12 Mar 2021 03:31 PM (IST)

১৪ মার্চ প্রকাশিত হতে পারে তৃণমূল কংগ্রেসের (TMC) নির্বাচনী ইস্তাহার। রবিবার দুপুরে ইস্তাহার প্রকাশ করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কালীঘাটে দলনেত্রীর বাড়ি থেকে ইস্তাহার প্রকাশ করা হবে। গতকাল এই তৃণমূল কংগ্রেসের ইস্তাহার প্রকাশ করার কথা থাকলেও মমতা বন্দ্যোপাধ্যায় আহত হয়ে হাসপাতালে ভর্তি থাকার কারণে তা পিছিয়ে দেওয়া হয়েছিল।