Panchayat Election 2023: নদিয়ার ধানতলায় ভোট-হিংসার শিকার তৃণমূলের জয়ী প্রার্থী
ABP Ananda | 18 Jul 2023 12:35 PM (IST)

নদিয়ার ধানতলায় ভোট-হিংসার শিকার তৃণমূলের (TMC) জয়ী প্রার্থী
বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ
অভিযোগ পরাজিত নির্দল প্রার্থীর অনুগামীদের বিরুদ্ধে
অভিযোগ, গতকাল রাত ২টো নাগাদ তাঁর বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়
দমকলের একটি ইঞ্জিন ঘণ্টাদুয়েকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে
একটি ঘর ও মোটরবাইক ভস্মীভূত
তৃণমূলের দাবি, ভোটে হেরে গিয়ে নির্দল প্রার্থী এই কাজ করিয়েছেন
নির্দল প্রার্থীর পাল্টা দাবি, আদালত পুনর্গণনার আবেদনে সাড়া দেওয়ায় ফাঁসানোর চেষ্টা হচ্ছে।