Panchayat Election : 'ভোট দিতে যেতে দিচ্ছে না তৃণমূল', এই অভিযোগে, পলাশাপাড়ার বিক্ষোভ স্থানীয়দের
ABP Ananda | 10 Jul 2023 12:57 PM (IST)

WB Panchayat Election 2023 :ভোট দিতে যেতে দিচ্ছে না তৃণমূল। ভোট দিতে গেলে হুমকি, ভয় দেখানো হচ্ছে। পুনর্নির্বাচনের দিন, এই অভিযোগে, নদিয়ার পলাশাপাড়ার শ্রীকৃষ্ণপুরে বিক্ষোভ দেখাল স্থানীয় বাসিন্দারা। এরইমধ্য়ে, এক তৃণমূল আশ্রিত দুষকৃতীর বাইক পাকড়াও করে ব্য়াপক ভাঙচুর চালায় গ্রামবাসীরা। যদিও সেই দুষ্কৃতী চম্পট দেয় বলে দাবি।