রথযাত্রার কর্মসূচি থেকে ফেরার পথে গড়বেতায় BJP কর্মীদের উপর হামলার অভিযোগ TMC-এর বিরুদ্ধে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 14 Feb 2021 11:32 AM (IST)

রথযাত্রার কর্মসূচি থেকে ফেরার পথে পশ্চিম মেদিনীপুরের গড়বেতায় বিজেপি কর্মীদের উপর হামলার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। গতকাল মেদিনীপুর শহর থেকে গড়বেতা হয়ে চন্দ্রকোণা পর্যন্ত রথযাত্রা করেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। অভিযোগ, রথযাত্রা শেষে বাড়ি ফেরার পথে দুই বিজেপি কর্মীর উপর বাঁশ, লাঠি নিয়ে হামলা চালায় তৃণমূল কর্মীরা। বেধড়ক মারধরের পাশাপাশি বিজেপি কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। আহত দুই বিজেপি কর্মী হাসপাতালে চিকিৎসাধীন। তৃণমূলের তরফে হামলা যোগ অস্বীকার করা হয়েছে।