West Bengal Election 2021: টেবিল জুড়ে নোটের বান্ডিল, ভোটের মুখে বিতর্কে কসবার তৃণমূল প্রার্থী
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 25 Mar 2021 08:11 PM (IST)

টেবিল জুড়ে নোটের বান্ডিল, ভাইরাল ভিডিও। ভোটের মুখে বিতর্কে কসবার তৃণমূল প্রার্থী জাভেদ খান। এত টাকার উৎস কী? কী কাজে ব্যবহার? নোটকাণ্ডের তদন্ত চেয়ে কমিশনের দ্বারস্থ সিপিএম। ধর্মেন্দ্র নামে কাউকে চিনি না, ভিডিওটি জাল, নোটকাণ্ডে সিপিএমের অভিযোগ উড়িয়ে দাবি মন্ত্রীর। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ।