Panchayat Election: নির্বাচন পর্বে দিকে দিকে অশান্তি, ভোট পরিদর্শনে রাজ্যপাল | ABP Ananda LIVE
ABP Ananda | 08 Jul 2023 12:19 PM (IST)

WB Panchayat Election 2023: ভাঙড়ের বোমা বিছানো পথ থেকে বারুদ-বিধ্বস্ত ক্য়ানিং, সন্ত্রাস-বিদ্ধ কোচবিহার থেকে হিংসা কবলিত বাসন্তী, মুর্শিদাবাদ। ভোট হিংসার খবর পেয়ে কখনও গ্রাউন্ড জিরোয় পৌঁছে গেছেন রাজ্য়পাল। কখনও হিংসা সামাল দিতে, রাজভবনে খুলেছেন পিস রুম। এবার পঞ্চায়েত নির্বাচনের দিনও ভোট পরিদর্শনে সি ভি আনন্দ বোস। ভোট দেখতে এদিন সকালেই বেরিয়ে পড়েন তিনি।