WB Elections 2021: মমতার হুঙ্কার, অমিত শাহের কটাক্ষ-- তৃণমূল নেত্রীর চোট ঘিরে চাপানউতোর চলছেই
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 15 Mar 2021 06:14 PM (IST)

পুরুলিয়া সফরে ফের 'খেলা হবে' স্লোগান তুললেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এদিন জনসভা থেকে ফের বিজেপিকে নিশানা করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, 'আমার পা আর কতদিন ভেঙে রেখে দেবেন? আমার পা কয়েকদিন পরেই ঠিক হয়ে যাবে।' যদিও মুখ্যমন্ত্রীর আহত হওয়ার ঘটনাকে কটাক্ষ করেন অমিত শাহ (Amit Shah)। তিনি বলেন, 'তৃণমূল কংগ্রেস বলছে চক্রান্ত হয়েছে, নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে হামলা হয়নি। ভগবান জানেন সত্যিটা কী।'