WB Election 2021: সোমবার সপ্তম দফায় পাঁচ জেলার ৩৪ আসনে ভোটগ্রহণ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 25 Apr 2021 11:51 PM (IST)

সপ্তম দফার নির্বাচনে আগামীকাল পাঁচ জেলার ৩৪ আসনে ভোট। এরমধ্যে রয়েছে কলকাতার ভবানীপুর, বালিগঞ্জের মতো নজরকাড়া কেন্দ্রে। এই দফায় ৩৬ আসনে ভোট হওয়ার কথা ছিল। কিন্তু সামশেরগঞ্জ ও জঙ্গিপুরে দুই প্রার্থীর মৃত্যুর পর ওই দুই আসনে ভোট স্থগিত রাখা হয়েছে। সপ্তম দফায় কলকাতায় মোতায়েন থাকবে ৬৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।