West Bengal Election 2021: 'এক পায়ের শটে বাংলা থেকে তাড়াব', বিজেপিকে আক্রমণ মমতার, 'উন্নয়নে লাথি মারতে দেব না', পাল্টা মোদি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 21 Mar 2021 05:59 PM (IST)

রবিবার নির্বাচনী প্রচারে ফের 'খেলা হবে' স্লোগান তোলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি বলেন, 'এক পায়ে শট মেরে গোল করে দেব।' পাল্টা বাঁকুড়ার সভায় মোদি (Narendra Modi) বলেন, 'দিদির লোকজন ছবি আঁকছে আমার মাথায় উনি পা তুলে দিয়েছেন, এটাই কী বাংলার সংস্কৃতি! এর পরও দিদিকে বলতে চাইবো, চাইলে আমাকে লাথি মারুন, তবে বাংলার উন্নয়নকে আর লাথি মারার সুযোগ আপনাকে দেব না।'