Suvendu Adhikari: বিজেপির বিপুল জয়, নতুন পশ্চিমবঙ্গ গড়ার বার্তা শুভেন্দু অধিকারীর | ABP Ananda Live

ABP Ananda  |  04 May 2026 10:31 PM (IST)
ABP News

ABP Ananda LIVE : বিজেপির বিপুল জয়, নতুন পশ্চিমবঙ্গ গড়ার বার্তা শুভেন্দু অধিকারীর । 'সোনার বাংলায় নতুন ভোর'। 'এই ঐতিহাসিক রায় নরেন্দ্র মোদির প্রতি পশ্চিমবঙ্গবাসীর আস্থার ফল'। 'অঙ্গ-বঙ্গ-কলিঙ্গে এই স্পষ্ট রায়ে এবার বিকশিত ভারতের স্বপ্ন পূরণ হবে।' 'ভয়কে পরাজিত করে ভরসা বেছে নেওয়ার জন্য পশ্চিমবঙ্গবাসীকে প্রণাম'। আমরা সবাই মিলে নতুন পশ্চিমবঙ্গ গড়ব, পোস্ট শুভেন্দু অধিকারীর।


 


প্রবল গেরুয়া ঝড়ের মধ্যেও দাপট ফিরহাদের, নিকটতম প্রতিদ্বন্দ্বীর থেকে ৫৬ হাজারের বেশি ভোটে জয়ী


যে যত বড় মন্ত্রী, তাঁর তত বড় হার হয়েছে।" কিছুক্ষণ আগেই এই মন্তব্য করেছেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়। রাজ্যজুড়ে কার্যত প্রবল গেরুয়া ঝড়। একাধিক হেভিওয়েট প্রার্থী পরাস্ত। শশী পাঁজা, ব্রাত্য বসু, উদয়ন গুহ-দের মতো ওজনদার মুখও জিততে পারেননি। অবশ্য এই আবহেও নিজেদের দাপট অব্যাহত রেখেছেন তৃণমূল কংগ্রেসের একাধিক বর্ষীয়ান নেতা। সেই তালিকায় সদ্য সংযোজন হল মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম 'আস্থাভাজন' ফিরহাদ হাকিমের নাম। কলকাতা বন্দর বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী । নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির রাকেশ সিংয়ের থেকে ৫৬ হাজার ৮০টি বেশি ভোটে এগিয়ে জয়ী হন ফিরহাদ। তাঁর প্রাপ্ত ভোট ১ লক্ষ ১ হাজার ২২৬।কলকাতা বন্দর কেন্দ্রে ১৯ রাউন্ড গণনা শেষ। নির্বাচন কমিশন সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, জয়ী তৃণমূল প্রার্থী ফিরহাদ হাকিম। ভোটারদের বিশ্বাস জিতে নিজের দাপট দেখিয়েছেন তিনি। তাঁর প্রাপ্ত ভোট- ১ লক্ষ ১ হাজার ২২৬। এই কেন্দ্রে দ্বিতীয় স্থানে রয়েছেন বিজেপি প্রার্থী রাকেশ সিংহ। তিনি পেয়েছেন ৪৫ হাজার ১৪৬টি ভোট। প্রসঙ্গত, জামিন পাওয়ার পরেই তাঁকে এবার টিকিট দিয়েছিল বিজেপি। তাও আবার ফিরহাদ হাকিমের কেন্দ্র কলকাতা বন্দর থেকে। জেল থেকে বেরিয়েই তিনি হুঙ্কার দিয়েছিলেন। বলেছিলেন, 'কলকাতা পোর্টের দাউদ ইব্রাহিম, মিনি পাকিস্তানের দাউদ ইব্রাহিমকে হারাব।

  • হোম
  • ভিডিও
  • নির্বাচন ২০২৬
  • Suvendu Adhikari: বিজেপির বিপুল জয়, নতুন পশ্চিমবঙ্গ গড়ার বার্তা শুভেন্দু অধিকারীর | ABP Ananda Live

TRENDING VIDEOS

Breaking News : Lucknow में अरशद नाम के युवक ने अपनी मां समेत 4 बहनों की हत्या की1 Year ago

Sambhal News : जुमे की नमाज से पहले छावनी बना संभल...चप्पे-चप्पे पर नजर | Breaking News2 Year ago

Badrinath Dham Kapaat: आज से खुले बद्रीनाथ धाम के कपाट, दर्शन के लिए उमड़े श्रद्धालु | Uttarakhand2 Year ago

UP Politics: लोकसभा चुनाव में सपा-कांग्रेस का यूपी में क्या होगा, मंत्री Narendra Kashyap ने बताया2 Year ago

About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন