West Bengal Election 2021: বীরভূমের ভোটের পরদিন সকাল ৭টা পর্যন্ত ফের কমিশনের ‘নজরবন্দি’ অনুব্রত মণ্ডল
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 27 Apr 2021 05:22 PM (IST)

ফের কমিশনের ‘নজরবন্দি’ অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। আজ বিকেল ৫টা থেকে ৩০ এপ্রিল সকাল ৭টা পর্যন্ত ‘নজরবন্দি’। ২৯ এপ্রিল শেষদফায় ভোট বীরভূমে। তার আগে সিদ্ধান্ত নির্বাচন কমিশনের। এদিকে অষ্টম দফার ভোটে বরাদ্দ ৬৪১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।কলকাতায় ভোটে মোতায়েন থাকছে ৯৫ কোম্পানি বাহিনী। বীরভূমে থাকছে ২২৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। মালদায় থাকছে ১১০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। মুর্শিদাবাদে থাকছে ২১২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। অন্যদিকে নির্দল প্রার্থীর মৃত্যু হলেও, ২৯ এপ্রিল বৈষ্ণবনগরে ভোটের সিদ্ধান্ত কমিশনের।