WB Election 2021: মা-প্রেমিকা তৃণমূলে, চমক দিয়ে বিজেপিতে অভিনেতা বনি সেনগুপ্ত

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ  |  10 Mar 2021 05:51 PM (IST)
ABP News

ফের পদ্মে তারকা-যোগ। বিজেপিতে যোগ দিলেন (BJP) অভিনেতা বনি সেনগুপ্ত। যোগ দিলেন অভিনেত্রী রাজশ্রী রাজবংশীও। গেরুয়া শিবিরে যোগ দিলেন তপনের বিধায়ক বাচ্চু হাঁসদা। বাচ্চু হাঁসদা উত্তরবঙ্গ উন্নয়ন প্রতিমন্ত্রী। অন্যদিকে টিকিট না পেয়ে পদ্ম শিবিরে যোগ দিলেন তেহট্টের বিধায়ক গৌরীশঙ্কর দত্ত। গেরুয়া শিবিরে যোগ দিয়ে তিনি বলেন, "২১ বছর কাজ করেও তৃণমূল সৌজন্য দেখায়নি। বিজেপিতে একজন কর্মী হিসেবে কাজ করব।" এদিন বিজেপিতে যোগ দিলেন গৌরীশঙ্কর দত্তের ছেলেও। এছাড়া গেরুয়া শিবিরে নাম লেখালেন হাওড়া পুরসভার মেয়র পারিষদ সদস্যে, দক্ষিণ ২৪ পরগনার জেলা পরিষদ সদস্য এবং পানিহাটি পুরসভার প্রশাসকমণ্ডলীর ২ সদস্যের। অন্যদিকে দেবানন্দ শর্মাও যোগ দেন বিজেপিতে। বিজেপিতে যোগ দিলেন সুপ্রীতি চট্টোপাধ্যায়। সাংসদ প্রতিমা মণ্ডলের বোন জয়ন্তী মণ্ডলও যোগ দিলেন বিজেপিতে। তৃণমূল যুব কংগ্রেসের সাধরণ সম্পাদক নদিয়া জেলার রাজা রায়চৌধুরীও যোগ দেন বিজেপিতে।

  • হোম
  • ভিডিও
  • নির্বাচন
  • WB Election 2021: মা-প্রেমিকা তৃণমূলে, চমক দিয়ে বিজেপিতে অভিনেতা বনি সেনগুপ্ত

TRENDING VIDEOS

Breaking News : Lucknow में अरशद नाम के युवक ने अपनी मां समेत 4 बहनों की हत्या की1 Year ago

Sambhal News : जुमे की नमाज से पहले छावनी बना संभल...चप्पे-चप्पे पर नजर | Breaking News2 Year ago

Badrinath Dham Kapaat: आज से खुले बद्रीनाथ धाम के कपाट, दर्शन के लिए उमड़े श्रद्धालु | Uttarakhand2 Year ago

UP Politics: लोकसभा चुनाव में सपा-कांग्रेस का यूपी में क्या होगा, मंत्री Narendra Kashyap ने बताया2 Year ago

About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন