WB Election 2021 Candidate List: উত্তরপাড়ায় কাঞ্চন মল্লিক, রাজারহাটে অদিতি, ভোটে নব্য তৃণমূলীদের সুযোগ মমতার

আজ পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা প্রকাশ করছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি বলেন, নন্দীগ্রামেই লড়ব আমি। আমি কথা দিলে, সেই কথা রাখি। ভবানীপুরে তৃণমূল প্রার্থী হচ্ছেন শোভনদেব চট্টোপাধ্যায়। রাসবিহারী কেন্দ্রে প্রার্থী হচ্ছেন দেবাশিস কুমার। বেলগাছিয়ায় প্রার্থী হচ্ছেন অতীন ঘোষ।" বাঁকুড়ায় তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। শিবপুরে প্রার্থী হচ্ছেন মনোজ তিওয়ারি। ব্যারাকপুরে প্রার্থী হচ্ছেন রাজ চক্রবর্তী। চণ্ডীপুরে তৃণমূল প্রার্থী সোহম চক্রবর্তী। ঝাড়গ্রাম কেন্দ্রে তৃণমূল প্রার্থী বীরবাহা। রাজারহাটে তৃণমূল প্রার্থী অদিতি মুন্সি। কৃষ্ণনগরের উত্তরে প্রার্থী কৌশানি মুখোপাধ্যায়। সোনারপুর দক্ষিণে প্রার্থী লাভলি মৈত্র। উত্তরপাড়ায় কাঞ্চন মল্লিক। মেদিনীপুর জুন মালিয়া। উলুবেড়িয়া পূর্বে বিদেশ বসু। দমদম উত্তরে চন্দ্রিমা ভট্টাচার্য। আসানসোল দক্ষিণে সায়নী ঘোষ। মুর্শিদাবাদে ইদ্রিস আলি। এছাড়াও জোড়াসাঁকোয় তৃণমূল প্রার্থী বিবেক গুপ্ত। কামারহাটিতে মদন মিত্র। পানিহাটিতে নির্মল ঘোষ। খড়দায় কাজল সিনহা। বেহালা পূর্বে রত্না চট্টোপাধ্যায়। বেহালা পশ্চিমে পার্থ চট্টোপাধ্যায়। ডোমজুড়ে কল্যাণ ঘোষ। যাদবপুরে দেবব্রত মজুমদার। ডেবরায় হুমায়ুন কবীর। মানিকতলায় সাধন পাণ্ডে।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola