WB Election 2021: ‘ভোট দিলেই মিলবে টাকা’, ঝাড়গ্রামের BJP প্রার্থীর ভাইরাল ভিডিও ঘিরে বিতর্ক তুঙ্গে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 23 Mar 2021 04:17 PM (IST)

বিতর্কে ঝাড়গ্রামের বিজেপি (BJP) প্রার্থী। প্রচারে বেরিয়ে তাঁকে বলতে শোনা যায়, "ভোট দিলেই মিলবে টাকা।" বিজেপি প্রার্থীর এই মন্তব্য ভাইরাল হয়ে সোশ্যাল মিডিয়ায়। কমিশনে অভিযোগ দায়ের করেছে তৃণমূল (TMC)। "ঝাড়গ্রামের প্রার্থী টাকার টোপ দিচ্ছেন। টাকা নিন, কিন্তু বিজেপিকে ভোট দেবেন না।" পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে পাল্টা কটাক্ষ মমতার।