WB Election 2021: সব দল একসঙ্গে হয়ে গেলেও বিজেপি জিতবে: দিলীপ ঘোষ

হেস্টিংসে সাংবাদিক বৈঠক করলেন বিজেপির (BJP) রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। জিতেন্দ্র তিওয়ারি (Jitendra Tiwari), অরিন্দম ভট্টাচার্যের (Arindam Bhattacharjee) মতো অন্য দল থেকে বিজেপিতে আসা বিধায়করা (MLA) প্রার্থী হবেন কি না সেই প্রসঙ্গে দিলীপ বলেন, "কে টিকিট পাবে তা দল ঠিক করবে। বাম-কংগ্রেসের (Left, Congress) জোটের প্রসঙ্গে বলেন, এতে বিজেপির প্রতিযোগিতা বাড়ার কোন প্রশ্নই ওঠে না। বিজেপি মানুষের বিশ্বাস জিতেছে।" সব দল একসঙ্গে হয়ে গেলেও বিজেপি জিতবে, দাবি তাঁর। দলে তারকাদের যোগদান প্রসঙ্গে তিনি বলেন, "এর আগেই ছবির তারকারা বিজেপির হয়ে জিতেছেন, যাঁরা নিজের জীবনে সফল হয়েছেন, তাঁরা জানেন কীভাবে ভালো কাজ করতে হয়।"

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola