WB Election 2021: তৃণমূলের তারকা প্রার্থী কৌশানী মুখোপাধ্যায়ের সম্পত্তির পরিমাণ কত?
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 18 Apr 2021 02:31 PM (IST)

রাজনীতির ময়দানে বানিজ্যিক স্নাতক ছাত্রী। রুপোলি পর্দা থেকে বাস্তবের মাটিতে। কখনও হেঁটে, কখনও গাড়িতে। ঠাঠা রোদে ঘামে ভিজে প্রচার, জনসংযোগ। গত ৩১ মার্চ মনোনয়ন জমা দিয়েছেন তৃণমূলের তারকা প্রার্থী ও অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায়। সেই সঙ্গে হলফনামা দিয়ে জানিয়েছেন তাঁর বিষয়-আশয়ের খতিয়ান।