WB Election 2021: ক্ষমতায় এলে প্রতিবছর টেট পরীক্ষা, দাবি শমীকের

বিজেপির (BJP) সাংবাদিক বৈঠক, উপস্থিত শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya)। রাজ্যে সাড়ে পাঁচ লক্ষ শূন্যপদ পড়ে রয়েছে। ক্ষমতায় এলে প্রতিবছর টেট (TET) পরীক্ষা হবে। বললেন শমীক ভট্টাচার্য। নির্বাচন (Election) পরিচালনার দায়িত্ব কমিশনের (Commission), বিজেপির নয়। নজিরবিহীন ভাবে আচরণবিধি ভেঙে চলেছে শাসকদল। দুর্নীতিগ্রস্তরা সতর্ক হয়ে যান। যারা দুর্নীতি করছে, তাদের জেলে থাকতে হবে। রাজ্যের টিএমসি (TMC) সরকারকে উদ্দেশ্য করে বললেন তিনি। জিতেন্দ্র তিওয়ারিকে (Jitendra Tiwari) নিয়ে পশ্চিম বর্ধমানে দলের ক্ষোভ প্রসঙ্গে বলেন, দল যদি জিতেন্দ্রকে দাঁড় করায়, যেখান থেকেই দাঁড়াক সে জিতবে।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola