WB Election 2021: 'রাজনীতি আমার কাছে মানবিকতার থেকে আলাদা কিছু নয়', প্রার্থী হয়ে জানালেন অদিতি

রাজারহাট-গোপালপুরের তৃণমূল কংগ্রেসের (TMC) প্রার্থী হলেন অদিতি মুন্সি (Aditi munshi)। গতকালই তিনি তৃণমূলে যোগ দিয়েছেন। এই প্রসঙ্গে অদিতি বলেন, ‘আমাকে যোগ্য মনে করার জন্য আমি দলের কাছে কৃতজ্ঞ। তাঁদের আশার মান রাখার জন্য আমি চেষ্টা করব।’

নিজের জন্মস্থানেই প্রার্থী হতে পেরে খুবই আনন্দিত, এলাকা ও এলাকাবাসীদের জন্ম থেকে চেনায় পরবর্তীকালে কাজের ক্ষেত্রে সুবিধা হবে, জানালেন অদিতি। তিনি বলেন, ‘রাজনীতি আমার কাছে মানবিকতার থেকে আলাদা কিছু নয়। মানুষের সুখে-দুখে পাশে থাকাটা দারুণ আনন্দের। আমার যোগ্যতার প্রমাণ দেওয়ার চেষ্টা করব’।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola