WB Election 2021: ‘অক্সিজেন নেই, ইঞ্জেকশন নেই, এখনও মন কি বাত করে চলেছেন’, মোদিকে নিশানা মমতার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 25 Apr 2021 04:57 PM (IST)

মুর্শিদাবাদের বহরমপুরে অডিটোরিয়ামে প্রচারে ভাষণ দিতে গিয়ে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করোনা পরিস্থিতি নিয়ে ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিশানা করেছেন। দেশে চলতি অক্সিজেন ও ওষুধের সংকট নিয়ে কেন্দ্র তথা প্রধানমন্ত্রীকে নিশানা করে মমতা বলেছেন, ‘অক্সিজেন নেই, ইঞ্জেকশন নেই, এখনও মন কি বাত করে চলেছেন। এখন মন কি বাত বন্ধ করুন, কোভিড নিয়ে কথা বলুন। কেন্দ্র যে ওষুধ পাঠাচ্ছে, তা খুবই কম।’