WB Election 2021: রাজনীতিতে আসছি না, অভিনয়ে নজর দিতে চাই, জল্পনা উড়িয়ে ট্যুইট প্রসেনজিতের

বিজেপি (BJP) যোগের জল্পনা ওড়ালেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prasenjit Chatterjee)। বিজেপি নেতা অনির্বান গঙ্গোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের পর জল্পনা শুরু হয়। "অথিতিকে স্বাগত জানানো বাংলার সংস্কৃতি। অতীতেও বিভিন্ন ক্ষেত্র ও পেশার মানুষের সঙ্গে দেখা করেছি। আমি অপরের মতামতকে গুরুত্ব দিই। আমারও নিজস্ব মতামত রয়েছে। অনির্বানের সঙ্গে সাক্ষাতে কোনও রাজনৈতিক জল্পনা নেই। আমি আমার কাজ তথা অভিনয়ে নজর দিতে চাই।" বিজেপিতে যোগ জল্পনার মধ্যেই ট্যুইট প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola