WB Election 2021: 'জোট হলেও জিতবে তৃণমূলই', বাম-কংগ্রেস জোটে আব্বাস সিদ্দিকির যুক্ত হওয়ার প্রসঙ্গে মন্তব্য সৌগতর, 'লড়াইয়ের জন্যে প্রস্তুত বিজেপি', হুঙ্কার জয়প্রকাশের

বাম কংগ্রেস জোটে আব্বাস সিদ্দিকির দলের থাকার ইঙ্গিত মিলেছে। এই নিয়ে তৃণমূল নেতা সৌগত রায় (Saugata Roy) বলেন, "এতে আমাদের কিছু আসে যায় না। ওদের উভয়ই খুব দুর্বল হয়ে গিয়েছিল। ওরা একে অপরকে ধরে বাঁচবার চেষ্টা করছে। তাও ওরা দুর্বল। তৃণমূল জিতবে। দ্বিতীয় হবে বিজেপি। তৃতীয় হবে বাম-কংগ্রেস।" এই নিয়ে বিজেপির সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার বলেন, "আমরা এটা প্রথম থেকেই বলে আসছিলাম। এটা আজ প্রমাণিত হল। আব্বাস সিদ্দিকির দল যার পিছনে আছে মিম (MIM)। এরা এক হাতে ধরে থাকবে তৃণমূলকে, আর এক হাতে ধরে থাকবে আব্বাস সিদ্দিকিকে। সকলেরই লক্ষ্য বিজেপির হারানো। বিজেপি তার জন্য প্রস্তুত আছে।"

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola