WB Election 2021: বিজেপিতে যোগ অভিনেতা বনি সেনগুপ্তর, পদ্ম শিবিরে TMC-র বাচ্চু হাঁসদা-গৌরীশঙ্কর দত্ত
web desk, ABP Ananda | 10 Mar 2021 05:13 PM (IST)

ফের পদ্মে তারকা-যোগ। বিজেপিতে যোগ দিলেন (BJP) অভিনেতা বনি সেনগুপ্ত। গেরুয়া শিবিরে যোগ দিলেন তপনের বিধায়ক বাচ্চু হাঁসদা। বাচ্চু হাঁসদা উত্তরবঙ্গ উন্নয়ন প্রতিমন্ত্রী। অন্যদিকে টিকিট না পেয়ে পদ্ম শিবিরে যোগ দিলেন তেহট্টের বিধায়ক গৌরীশঙ্কর দত্ত। গেরুয়া শিবিরে যোগ দিয়ে তিনি বলেন, "২১ বছর কাজ করেও তৃণমূল সৌজন্য দেখায়নি। বিজেপিতে একজন কর্মী হিসেবে কাজ করব।" এদিন বিজেপিতে যোগ দিলেন গৌরীশঙ্কর দত্তের ছেলেও। এছাড়া গেরুয়া শিবিরে নাম লেখালেন হাওড়া পুরসভার মেয়র পারিষদ সদস্যে, দক্ষিণ ২৪ পরগনার জেলা পরিষদ সদস্য এবং পানিহাটি পুরসভার প্রশাসকমণ্ডলীর ২ সদস্যের।