WB Election 2021: তৃণমূলে নাম লেখালেন সঙ্গীতশিল্পী অদিতি মুন্সি, 'বড় যোগদান’, বললেন সৌগত

তৃণমূল কংগ্রেসে (Trinamool Congress) যোগ দিলেন সঙ্গীতশিল্পী অদিতি মুন্সি (Aditi Munshi)। এদিন দলে যোগ দেওয়ার পর অদিতি বলেন, ‘আমাকে যোগ্য মনে করায় আমি কৃতজ্ঞ, তৃণমূল কংগ্রেসের কর্মী হতে পেরে আনন্দিত আমি, মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata banerjee) নির্দেশ মেনে কাজ করব।’ মুখ্যমন্ত্রী বাংলার শিল্প-সংস্কৃতিকে বাঁচিয়ে রেখেছেন, বলেন তিনি। ‘অদিতি পরিচিত মুখ, বিদেশেও গেছে, সাম্প্রতিককালে তৃণমূলে বড় যোগদান’, বললেন সৌগত রায় (Saugata Roy)।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola