WB Election 2021: 'অপপ্রচার ব্যর্থ করে বাম-কংগ্রেস সমঝোতা চূড়ান্ত', জানালেন বিমান-অধীর

বাম-কংগ্রেসের বৈঠকে আসন রফা চূড়ান্ত করা হল। বাম কংগ্রেস জোট নিয়ে বৈঠক করলেন সিপিএম (CPM) নেতা বিমান বসু (Biman Bose) ও কংগ্রেস নেতা অধীর চৌধুরী (Adhir Chowdhury)। অধীর চৌধুরী বলেন, "আইএসএফ সহ একাধিক দল জোটে আস্থা প্রকাশ করছে। সব অপপ্রচার ব্যর্থ করে বাম-কংগ্রেস সমঝোতা চূড়ান্ত। বাংলায় বাম কংগ্রেস জোটের বিরোধী সাম্প্রদায়িক শক্তি। ছোট দলগুলির জন্য কিছুটা জায়গা ছাড়তে চাইছি। কত আসন ছাড়া হবে তা এখনই ঘোষণা নয়। তৃণমূল(TMC)-বিজেপির (BJP) বিরুদ্ধে লড়াইয়ের প্রথম পদক্ষেপ সফল। ধর্মনিরপেক্ষতায় ছোট দলগুলি ভোটে লড়তে চাইছে।"

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola