WB Election 2021: BJP-তে যোগদানকারীদের মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে, অভিযোগ দিলীপের

বিজেপিতে আবার তারকাপ্রাপ্তি। বিজেপিতে যোগ দিলেন অভিনেতা বনি সেনগুপ্ত। অন্যদিকে খড়গপুর কেন্দ্রে প্রার্থী করা হল আর এক তারকা হিরণ চট্টোপাধ্যায়। এনিয়ে দিলীপ ঘোষ (Dilip Ghosh) বলেন, ‘দল মনে করেছে, সেখানে যুব কার্যকর্তারা কাজ করছেন, তাঁদের কাছে একজন যুবককে দিলে তাঁরা কাজ করতে উৎসাহিত হবেন।’ CBI তদন্তের প্রসঙ্গে তিনি বলেন, ‘সিবিআই তদন্ত করলেই তা রাজনৈতিক ষড়যন্ত্র হয়, আর সিআইডি বাড়ি বাড়ি গেলেও তা ঠিক। সিবিআই যাঁদের ডেকেছে, তাঁদের উচিত সেখানে গিয়ে সঠিক উত্তর দেওয়া।’ তিনি আরও বলেন, ‘আমাদের রাজ্যের পুলিশ অফিসারদের যে রেকর্ড আছে, তা কেন্দ্রের কাছেও আছে। তাঁর ভিত্তিতেই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, তদন্ত করা হচ্ছে। গত ২ মাস ধরে রাজ্য সরকার পুলিশ বিভাগের পরিবর্তন করে চলেছে। তা নিয়ে সন্দেহ তৈরি হচ্ছে, অভিযোগ জমা পড়ছে।’ যাঁরা বিজেপিতে যোগ দিচ্ছেন, তাঁদের মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola