WB Election 2021: বড় গাছে দু-একটি পাতা নড়চড় করতেই পারে, শতাব্দীর মন্তব্যে প্রতিক্রিয়া শশীর

দলত্যাগীদের নিয়ে মুখ খুলেছেন শতাব্দী রায় (Satabdi Roy)। তিনি বলেছেন, "দলত্যাগীদেরও দায়িত্ব ছিল দলের দুঃসময়ে দলের পাশে দাঁড়ানো। তাঁরা দলে সম্মান না পাওয়ার অভিযোগ করেছেন। এঁদের সঙ্গে কথা বলার দায়িত্ব ছিল দলেরও।" এই প্রসঙ্গে তৃণমূল নেত্রী শশী পাঁজা (Shashi Panja) বলেন, তৃণমূল একটি বৃহত্তর, বড় পরিবার। বট গাছের মতো তৃণমূল। দুই একটি পাতা নড়াচড়া করতে পারে। শতাব্দীর এটি মনে হয়েছে, কোনও সময় তাঁর একটু ক্ষোভ ছিল। সেই সময় তিনি জানিয়েছিলেন। এখন তিনি সুন্দরভাবে কাজ করছেন। একটি বড় পরিবারে এটা হতেই পারে। এটা খুবই স্বাভাবিক।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola