WB Election 2021: কামারহাটিতে বুথের মধ্যেই অসুস্থ হয়ে বিজেপি-র পোলিং এজেন্টের মৃত্যু

কামারহাটিতে (Kamarhati) বিজেপির (BJP) পোলিং এজেন্টের মৃত্যু। ভোট কেন্দ্রে বুথের ভিতরেই মৃত্যু হয় তাঁর। কামারহাটির ৭নং বুথের ঘটনা। মৃত বিজেপি এজেন্টের নাম অভিজিৎ সামন্ত। বুথের মধ্যেই অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। পরিবারের অভিযোগ, অসুস্থ দেখেও তাঁকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়নি। পরে হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola