WB Election 2021 Voting: বচসা থেকে হাতাহাতি, BJP-TMC সংঘর্ষে উত্তপ্ত বেহালার মল্লিকপুর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 10 Apr 2021 12:34 PM (IST)

বেহালার (Behala) মল্লিকপুরে (Mallikpur) বিজেপি-তৃণমূল (BJP-TMC) সংঘর্ষ। বচসা থেকে হাতাহাতির আকার নেয়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বিশাল পুলিশ বাহিনী। তাঁরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। তৃণমূল কংগ্রেসের (TMC) অভিযোগ, বিজেপি (BJP) কর্মীরা তাদের উপর হামলা চালিয়েছে। পাল্টা তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ করেছেন বিজেপি কর্মীরা।