WB Election 2021 Voting: কেশিয়াড়ির বেগমপুরে দলীয় কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ বিজেপির

ভোট শুরুর আগে উত্তপ্ত কেশিয়াড়ি বিধানসভার বেগমপুর এলাকা। বাড়িতে ঢুকে বিজেপি সমর্থককে পিটিয়ে মারার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘর থেকে মিলল রক্তাক্ত মৃতদেহ। গেরুয়া শিবিরের অভিযোগ, বাড়িতে ঢুকে বিজেপি সমর্থক মঙ্গল সরেনকে পিটিয়ে মারে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। তৃণমূলের প্রতিক্রিয়া এখনও মেলেনি। কমিশন জানিয়েছে, জেলা প্রশাসন রিপোর্টে দাবি করেছে, রাজনৈতিক সংঘর্ষে মৃত্যু নয়। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola