WB Election 2021 Voting: শীতলকুচিতে গুলিবিদ্ধ হয়ে মৃত চার, কান্নার রোল গোটা এলাকায়
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 10 Apr 2021 01:08 PM (IST)

শীতলকুচির (Sitalkuchi) জোড় পাটকিতে ভোটের দিন বুথের বাইরে চলল গুলি। প্রত্যক্ষদর্শীর দাবি, মোট ৮ জনের গুলি লেগেছে। ঘটনায় মৃত্যু হয়েছে ৪ জনের। মৃতদের মধ্যে ৪ জন তাদের কর্মী বলে দাবি করে তৃণমূল কংগ্রেস (TMC)। অন্যদিকে আনন্দ বর্মণ নামে এক বিজেপি (BJP) কর্মীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছে বিজেপি। হাসপাতালের সামনে ভিড় করেছেন তৃণমূল কর্মীরা। কেন্দ্রীয় বাহিনীর (Central Force) বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ করেছে তৃণমূল। তাদের বক্তব্য, ‘বিজেপির দালালি করছে সিআরপিএফ (CRPF)।’ ঘটনার রিপোর্ট তলব করল নির্বাচন কমিশন (Election Commission)।