WB Election 2021 Voting: বুথের বাইরে আগ্নেয়াস্ত্র নিয়ে দাপাদাপি, কমিশনের নির্দেশে গ্রেফতার চাকদার নির্দল প্রার্থী

চাকদায় (Chakda) নির্দল প্রার্থী কৌশিক ভৌমিককে (Kaushik Bhaumik) এদিন বুথের কাছে আগ্নেয়াস্ত্র নিয়ে ঘুরতে দেখা যায় বলে অভিযোগ। সংবাদমাধ্যমের সামনেই তাঁকে আগ্নেয়াস্ত্র-সহ ধরে ফেলে পুলিশ (Police) ও কেন্দ্রীয় বাহিনী। এই ঘটনার অভিযোগ করা হয় নির্বাচন কমিশনে (Election Commission)। কমিশনের তরফে ঘটনার রিপোর্ট তলব করা হয়েছিল। নির্দেশের গ্রেফতার করা হল কৌশিক ভৌমিককে। জোর করে তাঁকে তোলা হয় পুলিশের গড়িতে। গ্রেফতারির পর ওই নির্দল প্রার্থী অভিযোগ করেন, পুলিশ তৃণমূল কংগ্রসের (TMC) কাছ থেকে টাকা খেয়ে তাঁকে বিনা কারণে গ্রেফতার করেছে।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola