WB Election 2021 Voting: আজ ভোটে কোন কোন তারকা প্রার্থীর ভাগ্য নির্ধারন?
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 27 Mar 2021 08:42 AM (IST)

পাঁচ জেলার ৩০টি আসনে আজ প্রথম দফার নির্বাচন। আর সেখানে একাধিক তারকা প্রার্থী রয়েছেন। পশ্চিম মেদিনীপুরে তৃণমূল কংগ্রেস থেকে রয়েছেন জুন মালিয়া, বিজেপি থেকে রয়েছেন সমিত দাস, সংযুক্ত মোর্চা (সিপিআই) থেকে রয়েছেন তরুণ ঘোষ। অন্যদিকে পশ্চিম মেদিনীপুরে শালবনিতে তৃণমূল কংগ্রেসের প্রার্থী শ্রীকান্ত মাহাতো, বিজেপির প্রার্থী রাজীব কুণ্ডু, সংযুক্ত মোর্চার (সিপিআই) প্রার্থী সুশান্ত ঘোষ।