WB Election 2021 Voting: হরিদেবপুরে পায়েল সরকারের গাড়িতে 'হামলা', ইটের আঘাতে ভাঙল কাচ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 10 Apr 2021 04:43 PM (IST)

হরিদেবপুরে (Haridebpur) বিজেপি (BJP) প্রার্থী পায়েল সরকারের (payel Sarkar) গাড়ি ভাঙচুর। এই গাড়িতেই বিভিন্ন বুথে নির্বাচনের প্রক্রিয়া পর্যবেক্ষণ করছিলেন পায়েল। অভিযোগ, দুজন দুষ্কৃতী বাইকে করে এসে তাঁর গাড়িতে ইট মেরে গাড়ির কাচ ভেঙে দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বিশাল পুলিশ বাহিনী। পায়েল বলেন, ‘আমি গাড়ির সামনে বসেছিলাম। ওরা গাড়ির পিছনের দিকে ইট মেরেছে। কাল মল্লিকপুরে ২ জন বিজেপি কর্মীর বাড়িতেও হামলা করা হয়েছিল। কারা হামলা করেছে জানি না। আমি অভিযোগ জানিয়েছি।’ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।