WB Election 2021 Voting: শান্তিপুরে BJP প্রার্থীর গাড়ি ঘিরে খেলা হবে 'স্লোগান', সাংসদ হলেও এলাকার কোনও উন্নয়ন করেনি, অভিযোগ TMC-র
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 17 Apr 2021 02:34 PM (IST)

নদিয়ার (Nadia) শান্তিপুরে (Shantipur) বিজেপি (BJP) প্রার্থী জগন্নাথ সরকারকে ঘিরে তৃণমূল কংগ্রেসের (TMC) স্লোগান। বিজেপি (BJP) প্রার্থীকে ঘিরে খেলা হবে স্লোগান দেওয়া হয় বলে অভিযোগ। জগন্নাথ সরকার গাড়ি নিয়ে বুথে বুথে ঘুরছিলেন। অভিযোগ, তাঁর গাড়ি ঘিরে ধরে, পরে তিনি গাড়ি থেকে বের হলে তাঁকে ঘিরে ‘খেলা হবে’ স্লোগান দেওয়া হয়। এই প্রসঙ্গে তৃণমূলের বক্তব্য, ‘এলাকায় এই প্রথমবার এসেছেন সাংসদ। শুধু ভোট নেওয়ার জন্য এসেছেন তিনি। তিনি আগে সাংসদ ছিলেন। কিন্তু কোনওদিন এই কেন্দ্রের জন্য কিছু করেননি।’