WB Election 2021 Voting: 'বুথে রিগিং করছিল TMC, সেখানে যেতেই গাড়িতে হামলা', বিস্ফোরক সৌমেন্দুর চালক

কাঁথিতে সৌমেন্দু অধিকারীর (Soumendu Adhikari) গাড়িতে হামলা। সাবাজপুর ভোটকেন্দ্রের সামনে শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) ভাই সৌমেন্দুর গাড়ি ভাঙচুর করা হয়। আহত হয়েছেন গাড়ির চালক। অভিযোগ, সাবাজপুরে বুথে রিগিং করছিল তৃণমূল (TMC)। ঘটনাস্থলে যেতেই গাড়ি ভাঙচুর করা হয়। ঘটনায় তৃণমূলের তরফে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি। গাড়ির চালক জানান, ‘আমাকে টেনে নিয়ে গিয়ে পাথর দিয়ে মেরেছে। সৌমেন্দু বুথে ছিল বলে ওকে মারতে পারেনি। এখানকার তৃণমূল ব্লক প্রেসিডেন্ট আমাদের নির্বাচনী এজেন্টকে মেরে উঠিয়ে দিয়েছে। সেই খবর পেয়েই এসেছিলাম আমরা।’

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola