WB Election Results 2021: 'তন্ময় ভট্টাচার্যের বক্তব্য তাঁর ব্যক্তিগত মতামত', বিবৃতি দিয়ে 'দায় এড়াল' জেলা সিপিএম নেতৃত্ব
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 05 May 2021 08:58 AM (IST)

দমদম উত্তর বিধানসভা কেন্দ্রের পরাজিত সিপিএম প্রার্থী তন্ময় ভট্টাচার্যের (Tanmay Bhattacharya) বিরুদ্ধে সরব হল উত্তর ২৪ পরগনা (North 24 Pargana) জেলা নেতৃত্ব। রবিবার বিধানসভা ভোটের ফল ঘোষণার দিন ঘণ্টাখানেক সঙ্গে সুমন (Ghantakhanek Sange Suman) অনুষ্ঠানে তন্ময় ভট্টাচার্য দলীয় নেতৃত্বের বিরুদ্ধে যে বক্তব্য রেখেছিলেন, সেটা তাঁর ব্যক্তিগত মতামত। এই বক্তব্যের সঙ্গে জেলা পার্টির কোনও সম্পর্ক নেই, বিবৃতি দিয়ে জানাল উত্তর ২৪ পরগনার সিপিএম নেতৃত্ব।