WB Election Results 2021 Live: জিতে সকলকে ধন্যবাদ মমতার, বিজয় মিছিল না করার আবেদন তৃণমূলনেত্রীর

নন্দীগ্রামে জয়ী হলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) হারিয়ে নন্দীগ্রামে জয়লাভ করলেন মমতা। এরপর তাঁর বাড়ির সামনে অভিনন্দন জানাতে যান দলের কর্মী সমর্থকরা। জয়লাভের পর মমতা বলেন, ‘আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা অনেক পরিশ্রম করেছেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।’ সবাইকে কোভিডবিধি মেনে চলা ও এখনই বিজয় মিছিল না করার আবেদন করেন মমতা।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola