WB Election Results 2021 Live: 'জমায়েত দেখলেই দ্রুত ব্যবস্থা নিন', মুখ্যসচিবদের নির্দেশ কমিশনের

এখনও পর্যন্ত তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে। ইতিমধ্যেই জায়গায়-জায়গায় বিজয় উচ্ছ্বাস শুরু হয়ে গিয়েছে তৃণমূলের (TMC) কর্মী-সমর্থকদের মধ্যে। কোথাও কোথাও দেখা যাচ্ছে অনেকের মুখেই মাস্ক নেই। কারও আবার মাস্ক থাকলেও তা নেমেছে থুতনিতে। এদিকে বাংলায় ক্রমেই বেড়েছে করোনা সংক্রমণ। এই পরিস্থিতিতে জমায়েত নিয়ে কড়া নির্দেশ দিল নির্বাচন কমিশন। জমায়েত দেখলেই দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মুখ্যসচিবদের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশনের।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola